প্রকাশিত: ১৮/১০/২০১৭ ৭:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরকার দুটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ত্রাণমন্ত্রী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রোহিঙ্গা শরণার্থীদের রক্ষার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন,মানবিক কারণে রোহিঙ্গারা উখিয়া-টেকনাফে সম্পূর্ণ অস্থায়ীভাবে অবস্থানের সুযোগ পেয়েছে। মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া বিলম্ব হলে তাদের জন্য ভাসান চরে থাকার ব্যবস্থা করা হবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ আলম,ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম,জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন,পুলিশ সুপার (এসপি) ড. একেএম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...