প্রকাশিত: ০৯/০৭/২০২২ ৯:৫৩ এএম

রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার ক্যাম্প ভিত্তিক ফতোয়া কমিটির কথিত চেয়ারম্যান নুর মোহাম্মদ (৪৮) কে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে ৭ নং ক্যাম্প হতে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন পুলিশের অধিনায়ক নাইমুল হক আরসা গ্রুপের পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

উখিয়া কুতুপালং ক্যাম্প-৭, সাব ব্লক সি-১ এর একটি দোকান থেকে আরসার ফতোয়া কমিটির কথিত এ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ ঐ ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। তবে ধৃত আসামির কাছ থেকে কোন কিছু উদ্ধার করা হয়নি।

গ্রেফতারকৃতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও উখিয়া থানায় হস্তান্তর

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer