প্রকাশিত: ১৩/০৫/২০২২ ৯:৫৫ এএম

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে মালয়েশিয়া কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম) স্থানীয়দের সতর্ক করেছে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় বা তথ্য গোপন রাখলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরু দাজায়মি দাউদ এ কথা বলেছেন।

১২ মে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজাইমি দাউদ বলেছেন, দোষী প্রমাণিত হলে, ব্যক্তিকে ৫ হাজার রিঙ্গিত জরিমানা ও এক থেকে পাঁচ বছরের বেশি জেল হতে পারে এবং অভিবাসন আইনের ৫৬ ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশে আটক রোহিঙ্গাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে খায়রুল দাজাইমি সাংবাদিকদের বলেন, এটি জাতীয় নীতির সাথে জড়িত। পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে জাতিগত নিষ্পত্তির জন্য তৃতীয় দেশের সঙ্গে আলোচনা করছে।

তিনি আরও ব্যাখ্যা করেছেন- ২০ এপ্রিল পেনাংয়ের সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসন ডিপো থেকে পালিয়ে আসা আরও ৬০ জন রোহিঙ্গা বন্দিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করার চেষ্টা এখনো করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তারা এখন কুয়ালালামপুর, পেনাং এবং সেলেয়াংয়ের আশপাশে তাদের সম্প্রদায়ের মধ্যে লুকিয়ে আছে

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer