প্রকাশিত: ২৩/১২/২০১৯ ১২:৪৭ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়ার অনেক প্রভাব রয়েছে মিয়ানমারের ওপর৷ তারা যদি যথেষ্ট চাপ দেয় তাহলে হয়তো রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে মিয়ানমার। এর ফলে এ মানুষগুলো একটা ভালো জীবনে ফিরে যেতে পারবে।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত/ রাশিয়া বিষয়ে ৫ম এশিয়ান কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মুক্তিযুদ্ধ থেকে কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর সেখানে ভাটা পড়ে যায়। বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা দায়িত্ব নেবার পর থেকে আবারও সে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। অনেকগুলো চুক্তি স্বাক্ষর হয়েছে। রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ এগিয়ে চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাশিয়ার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের পরিধি আরো বাড়াতে চায়। এর ফলে দুই দেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন ৮.১ শতাংশ। আমাদের অর্থনীতি এখন অনেক ভালো।

রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়া যেন এ দেশে বিনিয়োগ করে। কারণ, এখানে যে কোন পণ্য তৈরি করলে তার মার্কেট প্রস্তুত রয়েছে। এখানে বিনিয়োগ করলে উইন উইন সিচুয়েশান হয়। তাছাড়া দুই দেশের সম্পর্ক নিরাপদ, ভাল এবং সম্মানজনক।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer