প্রকাশিত: ০১/১১/২০১৭ ৯:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন ইইউর মানবিক সহায়তাবিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস।
মঙ্গলবার দুদিনের সফরে এসে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংসহ বেশ কিছু শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস বলেন, রোহিঙ্গাদের এই পরিস্থিতি আমাকে মর্মাহত করেছে। এটি সত্যিই হৃদয় বিদারক। রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।
রোহিঙ্গা সংকটকে জাতিগত সহিংসতা উল্লেখ করে ইইউর মানবিক সহায়তাবিষয়ক কমিশনার বলেন, রোহিঙ্গা সংকট একদিকে যেমন জাতিগত সহিংসতা আবার তেমনি রাজনৈতিক বিষয়ও। তাই এই সংকটের সমাধান রাজনৈতিকভাবেই স্থায়ী সমাধান করতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শরণার্থী নারী ও শিশুরা সব থেকে ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারে অন্তত আট লাখ ১৭ হাজার রোহিঙ্গা বসবাস করছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer