প্রকাশিত: ২৬/১১/২০১৮ ১১:১৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
নির্যাতনের মুখে বাংলাদেশের সীমান্ত জেলা কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। রোববার রাখাইনের রাজধানী সিতওতে এ বিক্ষোভ হয়েছে।

খবর এএফপি ও এনডিটিভির।

হাতে লাল ব্যানার নিয়ে শতাধিক লোকের এ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। এ সময় তারা রোহিঙ্গাবিরোধী স্লোগান দেয়। ফেসবুকে এ বিক্ষোভ কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়।

বৌদ্ধ ভিক্ষুদের এক নেতা সমাবেশে বলেন, ‘দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই জাতির সবার। বাঙালিদের (রোহিঙ্গা) গ্রহণ করলে আমাদের বা দেশের কোনো লাভ নেই।’

এ সময় রোহিঙ্গাদের দিকে ইঙ্গিত করে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ‘পালিয়ে যাওয়া শরণার্থীদের’ দেশে ফিরিয়ে না আনার আহ্বান জানান।

গত সপ্তাহে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা ছিল। তবে মিয়ানমার সরকার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করলে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে রোহিঙ্গারা। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ রাখা হয়েছে।

জাতিসংঘের হিসাবে ২০১৭ সালের ২৫ আগস্ট শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে ৭ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। অভিযানে নিহত হয় ১০ হাজার রোহিঙ্গা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer