প্রকাশিত: ২০/০১/২০২০ ১:৪৭ পিএম
ফাইল ছবি

রাখাইন রাজ্য থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও পুনর্বাসনের ক্ষেত্রে মিয়ানমারকে সামর্থ্য অনুযায়ী আরও সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন।

মিয়ানমারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার মিয়ানমার সরকার যৌথ বিবৃতি দেয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে: চীনা পক্ষ রাখাইন রাজ্যের সকল সম্প্রদায়ের জন্য মানবিক পরিস্থিতি মোকাবিলায় এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের প্রয়াসে মিয়ানমারের প্রয়াসে সহায়তা দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিবৃতি অনুসারে, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সম্মত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যাচাই করা বাস্তুচ্যুত ব্যক্তিদের গ্রহণ করার বিষয়ে মিয়ানমার তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এতে আরো বলা হয়, মিয়ানমার ইস্যুটির জটিলতা অনুধাবন করার জন্য এবং মিয়ানমারের প্রতি সব ধরণের সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে।

কক্সবাজারে বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের বেশিরভাগ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু হওয়া জাতিগত নিধনযজ্ঞের পর জীবন বাঁচাতে এখানে পালিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer