প্রকাশিত: ২৭/১০/২০২১ ১০:৩০ পিএম

রােহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ খুবই সীমিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর নাগরিক সমাজ সংগঠন বিকাশে অন্তর্ভুক্তিমূলক-সহনশীলতার সংস্কৃতি’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ড. আতিউর রহমান বলেন, বিশ্বব্যাপী করােনা ভ্যাকসিন নিয়েও একধরনের বর্ণবাদ এবং দ্বন্দ্ব রয়েছে। অথচ বাংলাদেশ তার সীমিত সামর্থ্য নিয়েই লাখ লাখ রােহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। তবে, রােহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক শক্তি ও সম্প্রদায়ের উদ্যোগ খুবই সীমিত। এটি আমাদের অর্থনীতির ওপর বিশাল চাপ, কিন্তু আমরা তাদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশিরা নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সম্মেলনে সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধ সামাজিক শক্তির পাশাপাশি ভিন্নমতকে প্রধান্য দিয়ে সমালােচনামূলক সুশীল সমাজ বিকাশের সুযােগ দিতে হবে বলে অভিমত প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সামাজিক মূলধনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চারটি নীতির ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে গ্র্যান্ড বার্গেইন, উন্নয়ন কার্যকারিতা ও চার্টার ফর চেঞ্জ আন্তর্জাতিক প্রতিশ্রুতিমালা পূরণ করার আহ্বান জানান।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer