উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ৫:৩৯ পিএম

রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পরারাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাক্ষাত করতে এলে এ সহায়তা চান তিনি।

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রসঙ্গে তাদের সহায়তা চেয়েছি। আমি বলেছি, মিয়ানমারের সঙ্গে আপনাদের সম্পর্ক সবসময় ভালো। কাজেই আপনারা সহায়তা করুন। তারা অনেক প্রসঙ্গ তুলেছেন, আমি বলেছি ছোটোখাটো এক হাজার লোক নিয়ে গেলে তো হবে না। টেকসই একটা প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। তারা যেন নিরাপদ থাকে এবং একটা অর্থনৈতিক জীবন ফলো করতে পারে। এ দুই ব্যাপারে তারা যেন আমাদের সহায়তা করে এবং পুরো আন্তর্জাতিক সম্প্রদায় যেন আমাদের এ ব্যাপারে সহায়তা করে।

মিস ফায়ারে আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু
তিনি বলেন, আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতে পারব না। পৃথিবীতে আরও অনেক দেশ আছে, মিয়ানমারের বর্ডারিং আরও দেশ আছে।

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আরও কী আলোচনা হয়েছে, প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। দেশটির রাষ্ট্রদূত সরকারকে স্বাগত জানিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি, জাপান সম্পর্কে বাংলাদেশের মানুষের ভালো অনুভূতি আছে এবং সেটা তারাও জানে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...