প্রকাশিত: ১৭/১১/২০২০ ৮:৪৯ এএম

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে জাপান। এ বিষয়ে টোকিও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করবে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাপান দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ওপর জোর দেন।

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-তে অধ্যয়নরত সামরিক অফিসারদের উদ্দেশ্যে ‘জাপান ও বাংলাদেশ- বন্ধুত্বের ৫০ বছর’ শীর্ষক এক অনলাইন বক্তৃতায় বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রদূত বিআইজি-বি’র অধীনে মানসম্পন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিকের (এফওআইপি)’র অভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...