প্রকাশিত: ২৩/০২/২০১৮ ২:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৪ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিবিনময় করেছেন।’

‘আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এসময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজ খবর নেন।’

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরের বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি। দেশটির মেরিনা ম্যান্ডারিন হোটেলে অবস্থান করছেন আবদুল হামিদ।

প্রেস সচিব বলেন, ‘সিঙ্গাপুরের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন।’

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং আশা করেন, বাংলাদশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer