প্রকাশিত: ২২/১২/২০১৭ ১:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগে মং মং সো নামের মিয়ানমার সেনাবাহিনীর এক মেজর জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান হয়েছে।

এতে বলা হয়েছে, মং মং সো রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের সঙ্গে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরো বলা হয়েছে, তিনি বেসামরিক রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন। গত মাসে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হলেও প্রতিরক্ষা বিভাগ এর কারণ উল্লেখ করেনি।
গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা।
জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে বলেন, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র উদাহরণ তৈরি করল যে মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer