প্রকাশিত: ১৭/০৭/২০১৯ ১০:৪৫ এএম

রাখাইনে বিচারবহির্ভুত হত্যা ও রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইং-সহ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন ওইসব কর্মকর্তার পরিবারের সদস্যরাও।

মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মিয়ানমার সেনাপ্রধানের নির্দেশে রোহিঙ্গা হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সেনাসদস্যদের মুক্তির বিষয়ে সম্প্রতি উদ্বেগ জানান পম্পেও। পম্পেও বলেন, এই ধরনের ঘটনা এটাই প্রমাণ করে যে, রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের পাশাপাশি রাখাইনে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সেদেশের সেনাবাহিনী।

এমনকি খোদ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করার তথ্য রয়েছে বলেও জানানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer