প্রকাশিত: ০২/১০/২০১৭ ১:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারের সেনাদের নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারী। কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে সম্প্রতি এক রোহিঙ্গা নবজাতকের জন্ম হয়েছে। ওই নবজাতকের নাম রাখা হয়েছে শেখ মুজিবুর রহমান।

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রের ডা. প্রণয় রুদ্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নবজাতকের মায়ের নাম সেনোয়ারা। নবজাতকটির বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ডা. প্রণয় রুদ্র বলেন, অন্তঃসত্ত্বা সেনোয়ার নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। এখানে তার কোনো স্বজন না থাকায় তিনি ক্যাম্পে আশ্রয় নেন। প্রসব বেদনা ওঠার পর তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্র আসার পথে শিশুটির জন্ম হয়। মা ও শিশু দুজনেই ভালো আছেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাতে রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরএসএ )ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ ৮৯ জন মারা যান বলে মিয়ানমার সরকারের ভাষ্য। এর পরই রাজ্যটিতে শুরু হয় সেনা অভিযান।

জাতিসংঘের সর্বশেষ তথ্যানুযায়ী, সেনা অভিযানে এক হাজারের বেশি নিরীহ রোহিঙ্গা মারা গেছে। আর প্রাণ বাঁচাতে সর্বস্ব হারিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা। যাদের অধিকাংশই নারী ও শিশু।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer