উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ৬:২৬ এএম

কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে মো. তোহা নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে রোহিঙ্গা ক্যাম্পে তার বসতিতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছে দেশি-বিদেশি মুদ্রা, এনআইডি, পাসপোর্ট, জাতীয় সনদপত্র, ব্যাংকের বইসহ আরও নানা কাগজপত্র। এছাড়াও তার রয়েছে চট্টগ্রামে নিজের বাড়ি।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।

আটক মো. তোহা, উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট, ডি-৫ ব্লকের আহমদ হোসেনের ছেলে। তার এফসিএন নং: ১৫৫৫৪৬।

এক বার্তায় এপিবিএন জানায়- উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা মো. তোহাকে এপিবিএন হেডকোয়ার্টার থেকে পাঠানো গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পের নিজ শেল্টারে নিয়ে যাওয়া হয়। এরপর হেড মাঝির উপস্থিতিতে তার শেল্টার তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার শেল্টার থেকে ৫৩ হাজার বাংলা টাকা, সৌদি ৩ হাজার ২৫০ রিয়াল, মালয়েশিয়ান ৩ হাজার ৩০০ রিংগিত), আমেরিকান ৬০০ ডলার, মোঃ তোহার নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, তার মেয়ে আনাস তোহার জন্ম সনদপত্র, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেক বইয়ের পাতা, ব্যবহৃত মোবাইল ফোন, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, মো. তোহা বিভিন্ন প্রতারণা ও কৌশলের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া থানার মাস্টারপাড়া, পদুয়া এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিভিন্ন স্থানে পরিচয় প্রদান করেন। ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তে আরও তথ্য পাওয়া যায় যে, তিনি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতা হিসেবে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্ত মো. তোহা পাশের দেশে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা-ডলার, রিঙ্গিত ও রিয়াল-নিজ হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে বিশেষ আইনের মামলা দায়েরের পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উখিয়ার থানার পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, মো: তোহা নামের এক রোহিঙ্গাকে দেশি-বিদেশি মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন। তার কাছে বাংলাদেশে এনআইডি, পাসপোর্ট, মেয়ের এনআইডি রয়েছে। এক রোহিঙ্গার কাছে কীভাবে এসব পেল, কারা তাকে সহযোগিতা করেছে এবং বিদেশি মুদ্রা কোথায় পেল; সব বিষয় নিয়ে তদন্ত করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...