প্রকাশিত: ০৮/১২/২০১৭ ৩:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৮ এএম
Single Page Top

নিউজ ডেস্ক::

বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ের নবান্ন সভাঘরে দু’ঘণ্টা ধরে চলে বৈঠক। রাজনাথ বলেন, জাল পরিচয়পত্র থাকায় হঠাৎ করেই রোহিঙ্গাদের আলাদাভাবে শনাক্ত করা কঠিন। তাই রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে হবে; বাড়াতে হবে সীমান্ত নিরাপত্তা। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল ও মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা। ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা না থাকলেও উপস্থিত ছিল শীর্ষস্থানীয় প্রতিনিধি দল। পাঁচ রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং বিএসএফের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট পাচার নিয়ে আলোচনা হয়।

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer