উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১২/২০২৫ ৫:১৪ পিএম

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চকমারকুল (কেরুনতলী) এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২১ এর বি/১ ব্লকের পাশের কাটাতারের বাইরে খেলতে যাওয়া রোহিঙ্গা শিশুরা মাটিচাপা অবস্থায় লাশটি দেখতে পেয়ে বিষয়টি জানান।

১৬ এপিবিএনকে অবহিত করার পর হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। পুলিশ জানায়, মৃতদেহটি অনেকটাই অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে শনাক্ত করা কঠিন ছিল।

তবে পরে স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ছৈয়দ মিয়া (৩৬) এর। নিহতের পিতার নাম এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer