প্রকাশিত: ১১/০৪/২০১৮ ১০:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে কক্সবাজার গেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

বুধবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি।

রোহিঙ্গাদের দুর্দশা দেখতে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো মন্ত্রী মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকায় আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের মন্ত্রী বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবেন। গতবছরের মাঝামাঝি রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই কোনো মন্ত্রী রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এলেও ঢাকায় সফর সীমাবদ্ধ ছিল।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল দশটায় ঢাকায় ফিরবেন মিয়ানমারের মন্ত্রী। রাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথক দু’টি বৈঠক করবেন। এদিন দিবাগত রাত সোয়া একটার দিকে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer