প্রকাশিত: ১২/০৭/২০২২ ৯:১৭ এএম


সবুজ পাহাড়ের পাদদেশে শরণার্থী শিবিরের নীল আকাশ ছিল বাজপাখি, চিল, প্রজাপতি, হুতুম পেঁচা ও বাঘসহ বিভিন্ন প্রাণীর দখলে। সেই দৃশ্য শিশু-কিশোরসহ প্রাণভরে উপভোগ করেছেন ক্যাম্পের বাসিন্দারা। তবে আকাশে ওড়া বাঘসহ অন্য পশু ও পাখি কিন্ত সত্যিকারের প্রাণী নয়, প্রাণীর আদলে তৈরি ঘুড়ি৷

রবিবার (১০ জুলাই) উখিয়া ঘোনারপাড়া ক্যাম্পে ঈদুল আজহার খুশি রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে দিতে ঘুড়ি উৎসব আয়োজন করেন ৮ এপিবিএন পুলিশ। ‘কাইটস রাইজ হাইয়েস্ট এগেইনসড দ্য উইন্ড’, অর্থাৎ ‘বাতাসের বিরুদ্ধে উচ্চতায় ঘুড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে এ উৎসবটি উদ্বোধন করেন ৮ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, এএসপি খন্দকার আশফাকুজ্জামান ও মো. কামরান হোসেন প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, প্রজাপতি ঘুড়ি ওড়াচ্ছিলেন রোহিঙ্গা শিশু নুর কামাল ৷ একটু পরে তার ঘুড়ির সঙ্গে একটি বাজপাখি ঘুড়ির রশি-কাটাকাটি শুরু হয়৷ একপর্যায়ে ‘প্রজাপতির’ কাছে পরাজয় হয় ‘বাজপাখির’৷ ক্যাম্পের মাঠে এই দৃশ্য উপভোগ করেন রোহিঙ্গারা৷

রোহিঙ্গা নেতা মো. আমিন বলেন, ঈদ উপলক্ষে ক্যাম্পে ঘুড়ি উৎসব এপিবিএনের একটি ভালো উদ্যোগ। এর ফলে রোহিঙ্গা শিশুদের ঈদের খুশি দ্বিগুণ হয়েছে।

এ বিষয়ে ৮ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান বলেন, ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে ও রোহিঙ্গাদের মধ্যে খুশি ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়। ঘুড়ি উৎসবে শতাধিক রোহিঙ্গা শিশু অংশ নেয় বলে জানান তিনি।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer