প্রকাশিত: ০৭/১২/২০১৭ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০০ এএম

পলাশ বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সক্রিয় শতাধিক ভূঁয়া ডাক্তার” শীর্ষক সংবাদের প্রকাশের জের ধরে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি মামলা দায়ের করা করেছে। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নিকারুজ্জামান জানান, বিষয়টি আমাদের নজরে ছিল আজ সংবাদ প্রকাশের পর মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে ৫জনকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রত্নাপালং ইউনিয়নের আব্দু ছবির পুত্র জাফর আলমকে ২ হাজার টাকা। রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার ভুলু মিয়ার পুত্র আহমদ কবিরকে ২ হাজার টাকা। আহমদ মিয়ার পুত্র জিয়াবুলকে ৫ হাজার টাকা। সিকদারবিল এলাকার নজির আহমদের পুত্র মো: আইয়ুবকে ২ হাজার টাকা। রামু দারিয়ার দীঘি এলাকার মালেক জামান এর পুত্র আব্দু রাজ্জাককে ১ হাজার টাকা সহ মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার বিষয়ে আগাম সংবাদ পেয়ে ভুঁয়া ডাক্তার ও ফার্মেসী মালিকরা দোকান বন্ধ করে পালিয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer