প্রকাশিত: ০৪/১০/২০১৭ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যদের সন্ধ্যার আগেই কাজ শেষ করে ক্যাম্প ত্যাগ করতে হবে। ক্যাম্পে সেনাবাহিনীর অনুমতি ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠানও স্থাপন করা যাবে না। বুধবার (০৪ অক্টোবর) কক্সবাজারে এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও যোগ দেন। পরে মন্ত্রীর উপস্থিতিতে নির্দেশনামূলক নোটিশটি পড়ে শোনান জেলা প্রশাসক।

এই নোটিশে বলা হয়, দিনের বেলায় কাজ শেষে সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সব দেশি-বিদেশি এনজিও, আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যসহ সবাইকে ক্যাম্প ত্যাগ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠান করতে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন হবে।

সমন্বয় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন ও দেশি-বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...