ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১:২৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত স্কুল থেকে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। ফলে মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে উখিয়ার কোটবাজার এবং টেকনাফের হোয়াইক্যংয়ের উনচিপ্রাং এলাকায় এই বিক্ষোভ চলছে।

আন্দোলনকারীরা জানান, ব্র্যাক, কোডেক, ফ্রেন্ডশিপ, মুক্তি এবং ধারা নামক এনজিও সংস্থাগুলোর পরিচালিত স্কুলগুলোতে রোহিঙ্গা শিক্ষকদের রেখে স্থানীয় প্রায় ১,২৫০ জন শিক্ষককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদেই রাজপথে নেমেছেন তারা।

উনচিপ্রাং এলাকার আন্দোলনকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন, ‘রোহিঙ্গা শিশুদের শিক্ষাদানে আমরা দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু এখন রোহিঙ্গা শিক্ষকদের রেখে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আগেও আন্দোলন করেছি, কোনো ফল হয়নি। এখন আবার বাধ্য হয়ে পথে নেমেছি।’

একই দাবি জানান কোটবাজার এলাকার আরেক আন্দোলনকারী শিক্ষক বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘আমরা বারবার শরণার্থী কমিশন ও সংশ্লিষ্ট এনজিওদের কাছে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি। তারা শুধু অর্থ সংকটের অজুহাত দিচ্ছে। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করছি।’

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্থানীয় শিক্ষকরা যে আন্দোলন করছেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...