প্রকাশিত: ০৬/০৩/২০১৮ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের ‘রাখাইনে গণহত্যা সংঘটিত হয়েছে’ নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যাক্তিসহ বিভিন্নজনের এমন দাবির প্রেক্ষিতে গণহত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত আদামা দিয়েং আগামী ৭ মার্চ এক সপ্তাহের জন্য ঢাকায় আসছেন।

সফরকালে তিনি বেশ কয়েকদিন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।তিনি উখিয়ার কুতুপালং,বালুখালী,থাইংখালী,তুমব্রু টেকনাফের নয়াপাড়া,শামলাপুর আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুদের সাথে দেখা করে তাদের উপর মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গণহত্যা সহ নির্মম নির্যাতনের কাহিনী শুনবেন।

এছাড়া তিনি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয় নিয়ে বৈঠক করবেন।

এখানে উল্লেখ্য যে, অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য রাখাইনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন আলামত সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer