প্রকাশিত: ১৮/০৩/২০২১ ৪:২৬ পিএম

টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে দুইটি বাড়ি পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে জাদিমুরা (দমদমিয়ার পাশে) ২৭ নং ক্যাম্প (জাদিমুড়া) ব্লক-১৩/সির রোহিঙ্গা শরনার্থী মোহাম্মদ সেলিমের ঘর হতে গ্যাস সিলিন্ডার এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় জনসাধারণ ও এপিবিএন পুলিশের প্রচেষ্টায় রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

ওই অগ্নিকাণ্ডে রোহিঙ্গা সেলিম ও জানে আলমের ২ টি ঘরপুড়ে যায়। এতে লক্ষধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেলেও কেহ হতাহত হয় নি।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...