প্রকাশিত: ২৫/০২/২০১৮ ৬:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শান্তিতে নোবেলজয়ী তিন নারী। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। পরে ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে আসা শান্তিতে নোবেলজয়ী তিন নারী হলো ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে নোবেলজয়ী তিন নারী উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে এসে পৌঁছেন। এসময় ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুর ছড়া নামক এলাকা পরিদর্শন করেন। পরে ধর্ষণের শিকার পাঁচ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন এবং ওই ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন। এসময় নারীপক্ষ এনজিও’র কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতে ঢাকার নারীপক্ষ নামক নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আগামীকাল সোমবার তাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে নোবেল জয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তা তুলে ধরবেন।
সুত্র: বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer