প্রকাশিত: ১৭/১২/২০১৭ ৮:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বিশ্বের ১৫টি দেশের ১৯ জন দূত।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন এই কূটনীতিকরা।

এ সময় তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিত কয়েকজনের সঙ্গেও কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া কূটনীতিকরা হলেন- বসনিয়া-হার্জেগোভেনিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা, নিউজিল্যান্ড, কেনিয়া এবং ফিজির।

তাদের সঙ্গে ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, উপ-হাইকমিশনার রাকিবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে মতবিনিময় সভায় বসেন কূটনতিকরা।

আলোচনায় জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, খাদ্য বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন, পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে দূতদের অবহিত করেন।

এসব অগ্রগতি সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

পরে দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তারা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer