ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১০:১৮ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলিসহ নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ছিলেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ১৩ নম্বর ক্যাম্পের গুলা হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার হিসাবে ক্যাম্পে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা সূত্রে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসছে এমন গোপন খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ সদস্য।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer