প্রকাশিত: ১৬/০৬/২০২২ ৭:২২ এএম

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্প থেকে নুর কামাল (২১) নামে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শেড নং ৭৪৩ রুম নং ৫ এর বাসিন্ধা
মোহাম্মদ তৈয়ুবের ছেলে নুর কামাল (২১) বিষপান করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,উদ্ধার রোহিঙ্গার যুবকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer