প্রকাশিত: ২১/১১/২০১৭ ৪:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৭ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে খাওয়ানো হয়েছে রোহিঙ্গা উদ্বাস্তু শিশু কিশোরদেরকে। একই সাথে শীতবস্ত্র ও শিশুর পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া বালুখালী ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব মেডিকেল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।
জাতীয়তাবাদী দল বিএনপির সার্বিক তত্বাবধানে পরিচালিত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) শওকত মাহমুদ, পিআইবি’র সাবেক মহা-পরিচালক ও দৈনিক দিন কালের সম্পাদক ড. রেজুয়ান ছিদ্দিকী ও ড্যাবের মহা-সচিব ডাক্তার জাহিদ হোসেন।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে সহশ্রাধিক রোহিঙ্গাদেরকে শীতবস্ত্র বিতরণের পাশা-পাশি শিশু কিশোরদেরকেও পুষ্টিকর খাবারও হাতে তুলে দেওয়া হয়। পরে তারেক রহমানের ৫৩ তম জন্ম দিবস উপলক্ষে রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিয়ে বিশাল কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করা হয়। এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...