প্রকাশিত: ২৪/০৯/২০১৯ ৯:৪৮ এএম

রোহিঙ্গা ইস্যুর সমাধানে গঠন করা হচ্ছে বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটি। নিউইয়র্কে চীনের মধ্যস্ততায় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে উগ্রবাদ বাড়তে পারে বলেও আশংকা করেন তিন দেশের পররাষ্ট্র মন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে আবারো চীনের মধ্যস্থতায় উদ্যোগ নেয়া হয়েছে। এবার জাতিসংঘেরর ৭৪ তম অধিবেশনের ফাকে বাংলাদেশ ও মিয়ানমার, দু” দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন চীনা পররাষ্ট্র মন্ত্রী।

প্রায় ঘন্টা খানেকের বৈঠকে সংকটের টেকসই সমাধানে প্রত্যাবাসন শুরুর তাগিদ ছিল বেইজিংয়ের। সেজন্য এবার ওয়ার্কিং কমিটিতে যুক্ত হলো চীন।

তবে কেবল দিনক্ষণ ঠিক করা নয়, রাখাইনে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ঢাকা। সেটি না হলে কারো জন্যই যে ভাল হবে না, সে বিষয়েও একমত হন নেতারা।

এর আগে চীনের অনানুষ্ঠানিক মধ্যস্থতায় দুদফা ঠিক হয়েছিল প্রত্যাবাসনের দিনক্ষণ, যদিও ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি মিয়ামারের সাথে দ্বিপাক্ষিক অ্যারেঞ্জমেন্ট সই করেও ফল পায়নি বাংলাদেশ

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer