প্রকাশিত: ৩১/০৭/২০১৯ ৭:৩৮ এএম

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারকে টোকিওতে নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। তবে জাপানের এ প্রস্তাব বাংলাদেশ ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশে ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এর আগে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। জাপানের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাল (৩১ জুলাই) মিয়ানমার যাবেন। তিনি রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পক্ষে তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘রোহিঙ্গারা না ফিরলে এ অঞ্চলে হুমকি সৃষ্টি হবে। তাই জাপান বাংলাদেশ ও মিয়ানমারে যে বিনিয়োগ করেছে তাও হুমকির মধ্যে পড়বে।’

জাপানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার (২৯ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সকালে (৩০ জুলাই) তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

৩১ জুলাই তার ফিরে যাওয়ার কথা রয়েছে। গত বছরের আগস্টে তারো কোনো সর্বশেষ বাংলাদেশ সফর করেন। এবারে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে লড়তে সমর্থন চেয়েছে জাপান। এতেও বাংলাদেশ জাপানকে সমর্থন দেবে বলে পররাষ্ট্র মন্ত্রী জানান।

পাঠকের মতামত

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer