ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২৪ ৭:২২ পিএম

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইস্কাটনের বিআইআইএসএস মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত করতে হবে।

রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর ইস্যুতে চীন ও ভারতকে কীভাবে পাশে পাওয়া যাবে তা নিয়েও কাজ করা জরুরি বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভূরাজনীতিকে প্রভাবিত করছে রোহিঙ্গা ইস্যু। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব ফেলছে। রোহিঙ্গাদের মানবিকভাবে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের আয়ের ব্যবস্থাও করতে হবে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer