প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৭:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
মিয়ানমারের চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বাংলাদেশে আসছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

তবে কবে তিনি আসছেন সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।

মিয়ানমারের রাখাইনে গত সপ্তাহে সহিংসতা ছড়িয়ে পড়ার পর হাজারো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। বিভিন্ন সংস্থার হিসেবে ওই সংখ্যা ৭৩ হাজার বলে উল্লেখ করা হচ্ছে।

এদিকে রোহিঙ্গাদের উপর চলমান অত্যাচার-নির্যাতনের খবর ছড়িয়ে পড়ার বিক্ষোভ ছড়িয়েছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়।

মূলত এরপরই মিয়ানমার সরকারকে নির্যাতন বন্ধের তাগাদা দিতে পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে পাঠানো হয়েছে সেখানে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলার পর রবিবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer