প্রকাশিত: ১১/০২/২০২০ ৮:০৬ পিএম

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা দায়ের করা গাম্বিয়াকে সব ধরনের সহায়তা দিতে পুনরায় প্রত্যয় ব্যক্ত করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। এজন্য তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ তহবিল সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে জানানো হয়, এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনটি অনুষ্ঠিত হবে নাইজারে এবং সেটির প্রস্তুতির জন্য এই বৈঠকটির আয়োজন করা হয়।

বৈঠকে গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচারিক আদালতের আন্তবর্তীকালিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, গাম্বিয়াকে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি সমর্থন আছে ইসলামি দেশগুলোর। এছাড়া তহবিল সংগ্রহের জন্য ইতোমধ্যে ওআইসি সচিবালয় একটি অ্যাকাউন্ট খুলেছে, আগ্রহী রাষ্ট্রগুলো এখানে তাদের সহায়তার অর্থ জমা দিতে পারবে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer