নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪/০৮/২০২২ ৫:৫৮ পিএম , আপডেট: ২৪/০৮/২০২২ ৫:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে দুটি ওয়ান শুটারগান, ৮টি গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয়শিবিরে এইচ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ জোবায়ের (২৩)। তিনি নয়াপড়া আশ্রয়শিবিরে এইচ ব্লকের বাসিন্দা লালু মিয়ার ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ জোবায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। মঙ্গলবার রাতে ১৬ এপিবিএনের একটি টহল দল আশ্রয়শিবিরে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা জানতে পারেন, অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আশ্রয়শিবিরের একটি ঘরে অবস্থান করছেন। পরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে জোবায়েরকে আটক করেন। পরে জোবায়েরকে অস্ত্রসহ টেকনাফ থানায় সোপর্দ করে মামলা করা হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার বলেন, আজ বুধবার দুপুরের পর জোবায়েরকে কক্সবাজার আদালতে পাঠানো হবে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...