
চট্টগ্রামে রোহিঙ্গা অপহরণকারীর হেফাজত থেকে সাজিয়া সাখাওয়াত স্নিগ্ধা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে রোহিঙ্গা যুবক আবদুল্লাহ আল মামুন (২০) ও তাঁর সহযোগীরা। আদালতের নির্দেশে পিবিআই চট্টগ্রাম মেট্রো তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁর অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কিশোরীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানিয়েছে পিবিআই।
Single Page Footer

পাঠকের মতামত