প্রকাশিত: ২৭/০১/২০১৯ ১:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হলে চিকিৎসক ও নার্সদের চাকরি ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে।’

চিকিৎসক-নার্সদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘রোগীদের যথাযথ সেবা দিতে হবে। নতুবা আপনাদেরও ওএসডি করা হবে, চাকরি থাকবে না।’

তিনি বলেন, ‘জেলায় জেলায় সার্ভে করতে হবে, হাসপাতালে ডাক্তার থাকে না কেন?’ যারা সেবা দেবেন না তাদের ওএসডি করে রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা নার্সদের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয় শ্রেণির চাকরির মর্যাদা পেয়ে নার্সরা রোগীর সেবা করবেন না সেটা হবে না। শুধু ওষুধ খাওয়ানোর জন্য তাদের নার্স করা হয়নি। যারা রোগীর সেবা করবেন না তাদের এই পেশায় আসার দরকার নাই।’

প্রধানমন্ত্রী জানান, আগামীতে ঢাকা মেডিকেল কলেজ আরো সম্প্রসারণ করা হবে। আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে। ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।

মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা বিদ্যায় পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। তাদের উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। রোগীদের নিবিড় সেবা দিতে নার্সদের কর্মপরিধি সুনির্দিষ্ট করা প্রয়োজন।’

সারাবাংলা

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...