প্রকাশিত: ০২/০৬/২০১৯ ৯:২২ পিএম

আগের কর্মক্ষেত্র রেস্টুরেন্টে ফিরে এসেছেন মার্কিন সংসদ কংগ্রেসের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। আগের মতোই কাজ করছেন বাবুর্চির সহকারি বা বুয়া হিসেবে। টেবিল পরিষ্কার থেকে থালা-বাসন ধোয়া, পানীয় তৈরি, পিজা ডেলিভারি দেয়া ইত্যাদি কাজ তার দ্বায়িত্বের আওতায়।

তিনি বলেন, ‘আমি জানুয়ারিতে কংগ্রেসে যোগ দেয়ার পর ওয়াশিংটন ডিসিতে চলে যাই। কিন্তু এখন আবার নিউইয়র্কে এসে কাজে যোগ দিয়েছি। এখানে আমাকে প্রতি ঘণ্টা কাজের জন্য মাত্র ২ ডলার দেয়া হয়। আমি চাই আমার মতো নিম্ন আয়ের মানুষ কতটা কষ্ট করে জীবন-যাপন করে তার প্রতি সবার মনোযোগ আকর্ষণ হোক।’

২৯ বছর বয়সী আলেক্সান্দ্রিয়া ওকাসিও মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সবচেয়ে কম বয়সী প্রতিনিধি। গেলো নভেম্বরে মাত্র ২৯ বছর বয়সেই তিনি আমেরিকার ১২৯ তম কংগ্রেসের নির্বাচিত সদস্য হন। ডেমোক্রাট দলীয় তরুণ এ রাজনীতিক ১০ বারের নিম্নকক্ষ সদস্য জো ক্রোলিকে নির্বাচনে হারিয়েছেন।

গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে টাকার অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না জানিয়ে আলোচনায় এসেছিলেন ওকাসিও। সংসদের বেতন না পাওয়া পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ার মতো সামর্থ্য ছিলো না তার।

তিনি বলেন, ‘তিন বছর ধরে তার স্বাস্থ্যবীমা নেই। অথচ দাঁতে ব্যথা শুরু হয়েছে। শ্রমজীবীদের অস্তিত্ব এভাবেই টিকে থাকে। কংগ্রেসের বেশিরভাগ সদস্য সম্পদশালী পরিবারে জন্মেছেন ও বড় হয়েছেন। শ্রমিক না হয়ে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য তারা কীভাবে কাজ করবেন?’

রেস্টুরেন্টে বুয়ার কাজ করেন যে মার্কিন সাংসদ

ওকাসিও-কোর্তেজের বাবা ২০০৮ সালে ৪৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি পরিবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে বুয়ার কাজ করেন। এক সময় তাকে প্রায়ই দিনে ১৮ ঘণ্টার শিফটে কাজ করতে হতো।

১৯৮৯ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করা এ মার্কিন নারী আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer