মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৬/০৫/২০২৩ ৭:০২ এএম

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি মঙ্গলবার ১৬ মে কক্সবাজার আসছেন।

মন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার সকাল ৮ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন সকাল ১০ টায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় মন্ত্রী নুরুল ইসলাম সুজন দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের লট-২ এর এর কাজের অগ্রগতি পরিদর্শন ও রামু সাইট অফিসে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে সভায় মিলিত হবেন। মন্ত্রী মঙ্গলবার দুপুর ২ টায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের লট-১ এর কাজের অগ্রগতি পরিদর্শন ও হারবাং সাইট অফিসে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে সভায় মিলিত হবেন।

সভা শেষে একদিনের কক্সবাজার সফর শেষে একইদিন বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে মন্ত্রী নুরুল ইসলাম সুজন কক্সবাজার ত্যাগ করবেন বলে রেলপথ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ মনিরুজ্জামান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...