প্রকাশিত: ১৩/০২/২০২১ ২:৪২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া থেকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে যান এক দম্পতি। রাত্রীযাপনের জন্য উঠেছিলেন উপজেলার তামিম রিসোর্টে নামেস একটি রেস্ট হাউজে।

কিন্তু রিসোর্টে উঠে ভয়াবহ বিপদের সম্মুখীন হন এই দম্পতি। রিসোর্টের দুই কর্মচারী টিস্যু বক্সের ভেতরে গোপনে ক্যামেরা লাগিয়ে রাখে। পরে দম্পতির অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করেন তারা।

এ ঘটনায় গেলো বুধবার রাতে ভিকটিম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুই অভিযুক্তকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেট জেলার কানাইঘাট উপজেলার চড়িপাড়া এলাকার আবুল কালামের ছেলে রেজোয়ান (২৩) ও শহরের বিরাইমপুর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে খালেদ মিয়া (২৭)।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গেলো বছরের ২৯ জুলাই শ্রীমঙ্গলে কুলাউড়া থেকে বেড়াতে যান ওই দম্পতি। রাত্রীযাপনে তারা ওঠেন উপজেলার মৌলভীবাজার সড়কের তামিম রিসোর্টে।

রিসোর্টের দুই কর্মচারী টিস্যু বক্সের ভেতরে গোপন ক্যামেরা স্থাপন করে দম্পতির শারীরিক মেলামেশার দৃশ্য ধারণ করে।ঘটনার কিছুদিন পর একটা মোবাইল ফোনে ওই দম্পত্তির ইমো নম্বরে ফোন করে জানায় তাদের নোংরা ছবি ও ভিডিও আছে। এ ব্যাপারে তারা ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে বলে। পরে গেলো বছরের ২১ অক্টোবর ‘নাদিরা আক্তার রুমি’ নামক একটা ফেইক আইডি থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে রিয়াজউদ্দিনের কাছে তাদের গোপন মেলামেশার দৃশ্যের ছবি পাঠায় এবং ছবি ও ভিডিও ফেরত পেতে হলে ৫০ হাজার টাকা দাবি করে।

এ ঘটনায় তামিম রিসোর্টের সত্বাধিকারী হারুন মিয়া জানান, কর্মচারীরা কি করছে তা আমার জানা নেই। তারা এক সময় আমার এখানে ছিলো। এখন নাই। খালেদ এস কে ডি আমার বাড়ি রিসোর্টে এখন চাকরি করে আর রেজোয়ান শুনেছি তার বাড়িতে চলে গেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা আসামিদের গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। আসামিদের রিমান্ডের আবেদন জানানো হবে। এ ঘটনায় মালিকপক্ষের কোনও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer