প্রকাশিত: ১৯/০২/২০১৮ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের কপি হাতে পেয়েছেন। রায়ের কপি নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রায়ের কপি পাওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

আদালত সূত্র জানিয়েছে, সোমবার বিকেলে খালেদার আইনজীবীদের কাছে রায়ের অনুলিপি ১১৬৮ পৃষ্ঠা ও আদেশ ৬ পৃষ্ঠাসহ মোট ১১৭৪ ফোলিও প্রিন্ট দেওয়া হয়েছে।

রোববার ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে সোমবার রায়ের কপি দেওয়ার আশ্বাস দেন।

রায়ের কপি পেতে গত ১২ ফেব্রুয়ারি আদালতে ৩ হাজার ফলিও (সরকারি যে কাগজে নকল দেওয়া হয়) জমা দেন খালেদার আইনজীবীরা।

বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ অন্যান্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

সাজা ঘোষণার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer