প্রকাশিত: ০৭/০১/২০১৮ ৬:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২২ এএম

ডেস্ক রিপোর্ট::
কুষ্টিয়ার মাটি ও মানুয়ের সাথে আমার অন্তরাত্নার মিল রয়ছে। যার জন্য এখানে আমাকে আসতইে হয়ছে।বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েরা পড়াশুনা করছে।।১৯৭৬ সালে কুষ্টিয়ায় আমারও চার মাসের কয়েকদিন বেশি থাকার সুযোগ হয়েছিল । তখন আমি ময়মনসিংহে সাত মাস জেল খাটার পর আমাকে ট্রান্সফার করা হয় এ কুষ্টিয়াতে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ কুষ্টিয়া নিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, কুষ্টিয়ার পূর্ববর্তী নাম নদীয়ার নামানুসারেই আমার কন্যা সন্তানের নাম রেখেছি। রাষ্ট্রপতি যখন কুষ্টিয়ার স্মৃতিচারণ করছিলেন তখন স্টেজের সামনেই বসে থাকা তার স্ত্রী ও কন্যা পুরনো স্মৃতির কথা মনে পড়ায় আবেগ আপ্লুত হয়ে পড়ে। এসময় তার স্ত্রীকে বারবার চোখ মুছতে দেখা গেছে।

দীর্ঘ ১৬ বছর পর রোববার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন মহামান্য রাষ্ট্রপতি। পরে তিনি সমাবর্তনে উপস্থিত গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।

সমাবর্তনে বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, সামাজিক নেটওয়ার্ক শুধু সময় অপচয় করছে। কোকেন, হিরোইনের মতোই সামাজিক নেটওয়ার্কে আসক্ত হওয়া ক্ষতি। সত্যিকার মাদকাসক্তির সঙ্গে সামাজিক নেটওয়ার্কে আসক্তির কোনো পার্থাক্য নেই। তোমারা একটি বাক্য মনে রেখ, তোমরা প্রযুক্তি ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক মো. শাহিনুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা,এবং আওমী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ সহ আরও অনেকে।

এর আগে তিনি ১২টা ২৫ মিনিটে ক্যাম্পাস অভ্যন্তরে প্রবেশ করে প্রধান ফটকের সামনে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নামে বঙ্গবন্ধুর মুর্যাল, দুইটি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer