ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৪ ৯:১৭ এএম , আপডেট: ২৪/১০/২০২৪ ১০:২৯ এএম

রামুতে প্রশাসনের অগোচরে ৭ম শ্রেনিতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন চলছে । রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছেপুল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে তেচ্ছিপুল গ্রামের প্রবাসী জালাল আহমদ এর একমাত্র কন্যা ( ময়না) ছদ্ধনাম ৭ম শ্রেনিতে পড়ুয়া মেয়েকে টাকার লোভে জোরপূর্বক প্রবাসী বরের সাথে বিবাহ আয়োজন সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) রামুর তেচ্ছিপুল সম্রাট কনভেনশন হলে বরযাত্রার আয়োজন করা হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পরানিয়া পাড়া গ্রামের জৈনেক দুবাই প্রবাসীর সাথে বিয়ের আয়োজন হচ্ছে। এ নিয়ে এলাকায় হৈ চৈ সৃষ্টি হয়েছে। যেখানে বাল্য বিবাহের ব্যাপারে সরকার তৎপর সেখানে ৭ম শ্রেনিতে পড়ুয়া শিক্ষার্থীর বিয়ের খবরে অন্যান্য শিক্ষার্থীদের মাঝে কৌতুহল তৈরী হয়েছে। বাল্য বিবাহ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...