প্রকাশিত: ১৭/১০/২০১৬ ৯:১৫ পিএম

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহি কল্প জাহাজ ভাসা উৎসবে এসে নদীতে ডুবে গেছে এক স্কুল ছাত্র। আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রামু বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুপন বড়–য়া (১৪) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের সুখেন্দু বড়–য়া প্রকাশ ভাগ্য বড়–য়ার ছেলে এবং রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের জেএসসি পরীক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুপন বড়–য়া দুপুরে জাহাজ ভাসা উৎসব দেখার জন্য নদীতে নামেন। এক পর্যায়ে পানির গভীরতা বেশী হলে সে ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা রামু কেন্দ্রিী সীমা বিহারের সহকারি অধ্যক্ষ ও আমাদের রামু ডটকম এর সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানিয়েছেন, রাত সাড়ে আটটা পর্যন্ত সুপন বড়–য়ার সন্ধান পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম থেকে ডুবুরী দল রামুর উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ সুপন বড়–য়া এবারের জেএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মর্মাহত।

পাঠকের মতামত

ফেসবুক পোস্টে সাঈদ মুহাম্মদ আনোয়ারনীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে ...

মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা

এবার সীমান্ত দিয়ে সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...
Single Page Footer