প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

কক্সবাজারের রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের সিরাজ সওদাগরের দোকান থেকে আটককৃত ছয় মদ্যপায়ি জুয়াড়িকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডাক্তারি পরীক্ষায় মদ্যপানের প্রমান পাওয়ায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায়- বাদি হয়ে মামলা রুজু করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ছৈয়দ ছানাউল্লাহ।

গত শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃত যুবলীগ নেতা সাকের আহমদ, শামশুল আরেফিন সিকদার, সাহাব উদ্দিন, খুশি আলম, মোহাম্মদ ইউছুফ ও আবদুল কাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার গভীর রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো.রুহুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাতলামি করা অবস্থায় ওই ছয় জুয়াড়িকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সামশুল আরেফিন সিকদার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক শিবির নেতা সৈয়দ নজরুল ইসলামের মামাতো ভাই। আটককৃত বাকি পাঁচজনও তাঁর ঘনিষ্টজন। তাঁদের নেতৃত্বে প্রতি রাতেই জাউচপাড়ার সিরাজ সওদাগরের দোকানে জোয়ার আসর বসে। সেখানে মাদক সেবন থেকে আরম্ভ করে অনেক অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer