প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৯:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী:
রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটার বেলতলী এলাকায় কাঠ চাপা পড়ে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো.রফিকুল ইসলাম। আর তাঁর বাবা হলেন নাজির হোসেন। তাদের বাড়ি মাঝিরকাটা গ্রামে।

প্রত্যক্ষদর্শী মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম হুমায়ুন কবির বলেন, ‘রফিক বাঁঘখালী রেঞ্জের আওতাধিন গিলাতলী বনবিট এলাকার রিজার্ভ বনাঞ্চাল থেকে বৃষ্টিতে ভিজে কাঠ কেটে (গর্জন) কাঁধে করে বাড়িতে নিয়ে আসছিল। বেলতলী ঝরণাঘাট স্থানে পৌঁছলে কাদা মাটি পিছলে সে পড়ে যায়। এমন সময়ে কাঁধে থাকা কাঠ চাপা পড়ে তার শরীর থেকে প্রচুর রক্তহরণ হয়। অল্পক্ষণ পর রফিক মারা যান। তার লাশ বাড়িতে নিয়ে গেলে কান্নার রোল সৃষ্টি হয়।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, রফিক পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে এলাকায় শোকাবহ আবহ তৈরী হয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক (ওসি) কাজি আরিফ উদ্দিন কাঠ চাপা পড়ে রফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer