প্রকাশিত: ২৬/০৪/২০১৯ ১:২০ পিএম

রামু উপজেলার উত্তর মেরংলোয়া গ্রামের বাসিন্দা মৃত গোলাম শরীফ ফকির এর পুত্র ও নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের সিনিয়র প্রভাষক আব্দুস সাত্তার আর নেই।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় রামু হাসপাতাল সংলগ্ন কবরস্থান মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ভোররাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভূত হলে তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

মরহুম আব্দুস সাত্তার রামুর পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদরাতুল লতিফা হক শেলীর স্বামী এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চারুশিল্পী রেজাউল করিম রেজুর বড় ভাই। মৃত গোলাম শরীফ ফকিরের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে কলেজ শিক্ষক আব্দুস সাত্তার ছিলেন তৃতীয়।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer