প্রকাশিত: ২৪/০৩/২০২১ ৯:২৬ এএম

জাহেদ হাসানঃ
রামুতে ৮ হাজার ইয়াবা সহ আটক হয়েছেন আবদুল গফুর নামের এক মাদক ব্যবসায়ী। তিনি রামু চৌমুহনীস্থ আলমাছিয়া হোটেলের স্বত্ত্বাধিকারি।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনীস্থ আলমাছিয়া হোটেল থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটক আবদুল গফুর পূর্ব খরুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি রামুর মন্ডলপাড়া গ্রামের মো. হোছেন প্রকাশ মাছনের মেয়েকে বিয়ে করেন এবং এ গ্রামে বসত বাড়ি গড়ে তোলে দীর্ঘদিন এখানে বসবাস করে আসছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমেন মন্ডল ৮ হাজার ইয়াবা সহ আবদুল গফুরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন-এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

আটক আবদুল গফুর রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। তাকে আটকের খবরে পুরো রামুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকাবাসী অভিযান আরো জোরদার করার আহবান জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer