প্রকাশিত: ২২/০১/২০১৮ ৭:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৪ এএম

সোয়েব সাঈদ, রামু
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের বহুল বিতর্কিত অবকাশ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে মাদক ও জুয়ার সামগ্রী সহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কমিউনিটি সেন্টারটির মালিক নুরুল আবছারও রয়েছেন। আটক দুই জনকে দশ হাজার টাকা করে জরিমানা ও একজনকে ৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় এ অভিযান চালান। অভিযানে রামু থানার উপ-পরিদর্শক একরামসহ পুলিশ সদস্যরাও অংশ নেন।

স্থানীয়রা জানান, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের পার্শবর্তী এ কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন মাদক, জুয়া ও নারীদের নিয়ে অবৈধ কার্যকলাপ চলছিলো। স্থানীয়রাও এসব আসরে গিয়ে চরম নৈতিক অধঃপতনের দিকে ধাবিত হওয়ায় এলাকাবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন আকষ্মিক এ অভিযান চালায়।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি জানিয়েছেন, অভিযানে ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে কমিউনিটি সেন্টারটির মালিক আবছার ও সেখানে বেড়াতে আসা জহিরকে দশ হাজার টাকা করে জরিমানা এবং ঈদগাও ইসলামাবাদ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদকে ৫দিনের কারাদ- দেয়া হয়েছে।

এদিকে প্রশাসনের এ অভিযানের পর এলাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। এধরনের অভিযান অব্যাহত রেখে পুরো রামু উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করার দাবি জানিয়েছেন সর্বস্তুরের মানুষ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer