সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ৭:৫৯ এএম

শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫ টায় সিএনজি গাড়িযোগে নেয়ার সময় চৌমুহনী স্টেশন থেকে গাড়িটি ধরে ফেলেন রামু উপজেলা পরিবহণ মোটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি জানান- বিকালে চৌমুহনী স্টেশনে যানজট সৃষ্টি হয়। তিনি যানজন নিরসনে কাজ করছিলেন। এসময় মাংসভর্তি সিএনজি থেকে পুরো স্টেশনে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এসময় পথচারীদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি গাড়িটি ধরে ফেলেন। তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো জানিয়েছেন-মাংসগুলো থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছিল। এজন্য রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার নির্দেশে মাংসগুলো দ্রুত মাটিতে পুঁতে ফেলা হয়। সিএনজি গাড়িটিও জব্দ করা হয়েছে। মাংসের মালিককে আনার শর্তে সিএনজি চালককে ছেড়ে দেয়া হয়।

সিএনজি গাড়িটির চালক জানান- তার বাড়ি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকায়।

ঈদগাঁও থেকে শাহজাহান নামের এক ব্যক্তি এসব মাংস উখিয়া উপজেলার মোছনী রোহিঙ্গা ক্যাম্পে পাঠাচ্ছিলেন। মাংস থেকে দূর্গন্ধ ছড়ানোর বিষয়টি স্বীকার করেন চালক।

আরো খবর

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...